রীম রহিম »
করোনা ভাইরাসের কারণে প্রায় সব ধরণের ক্রিকেট এখন বন্ধ। ক্রিকেট সমর্থকরা দেখতে পারছেনা কোনো রকমের লাইভ ক্রিকেট। এই ব্যাপারটাও আইসিসির পছন্দ হচ্ছেনা। তাই তারা এবার সমর্থকদের কথা চিন্তা করে এক নতুন কাজ করতে যাচ্ছে।
আইসিসি তাদের সুবিশাল আর্কাইভ ব্রডকাস্টার পার্টনারদের খুলে দিচ্ছে সমর্থকদের ক্রিকেট খেলা দেখানোর মাধ্যমে। গত ৪৫ বছরে হয়ে যাওয়া আইসিসির সকল ইভেন্টের ম্যাচ গুলো দেখতে পাওয়া যাবে। ১৯৭৫ সাল থেকে হয়ে যাওয়া সকল বিশ্বকাপ, অ-১৯ বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি ও মেয়েদের বিশ্বকাপের ম্যাচ গুলো দেখাবে আইসিসি।
আইসিসি তাদের ফেইসবুক ওয়াচপার্টিতে ম্যাচ গুলো দেখাবে, সাথে তাদের এপেও দেখা যাবে কিছু হাইলাইটস।
এই কোয়ারান্টাইনের সময় ক্রিকেট প্রেমীদের এই খবর নিশ্চয় আনন্দিত করবে। সাথে ক্রিকেট না থাকার বেদনা একটু হলেও গুছবে।
