মেনন চৌধুরী »
প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পরেছে সারা বিশ্বব্যাপী। বিশ্বের বড় বড় শিল্পোন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে তা প্রতিরোধে। টালমাটাল হচ্ছে সরকার ও প্রশাসন।লকডাউনের ফলে বেকার হয়ে পড়ছে বিশ্বের অধিকাংশ কর্মজীবী মানুষ।
এই পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসছেন বিশ্বের খ্যাতনামা ক্রীড়াবিদ এবং নিয়ন্ত্রণ সংস্থাগুলো। এবার সে তালিকায় যুক্ত হলেন পাকিস্তানের খ্যাতনামা আম্পায়ার আলিম দার।লাহোরে তার নিজস্ব রেস্তোরাঁ আছে। সেখান থেকেই লকডাউনে গৃহবন্দি হওয়া অসহায় মানুষদের জন্য বিনামূল্যে খাবার বিলিয়ে দিচ্ছেন।
৩৮৬ টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনাকারী আলীমদার এক ভিডিও বার্তায় অসহায়দের পাশে দাড়ানো এবং বিনামূল্যে খাবার বিতরণের ঘোষণা দেন।
তিনি বলেন, ‘করোনা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পরেছে।এর প্রভাব বিস্তার করছে পাকিস্তানেও।কিন্তু আমাদের সবার সহযোগিতা ছাড়া এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব নয়।’
তিনি আরো বলেন, ‘লকডাউনের সময় মানুষ বেকার হয়ে পরছে।লাহোরের পিয়া রোডে আমার দার্স ডেলাইটো নামে একটি রেস্তোরাঁ রয়েছে যেখান থেকে বেকাররা বিনামূল্যে খাবার খেতে পারবেন।’
আলিম দার ছাড়াও পাকিস্তান ক্রিকেটবোর্ড,শহীদ আফ্রিদি সহ আরো অনেকেই এগিয়ে আসছেন এই কঠিন পরিস্থিতি মোকাবেলায়।
