রীম রহিম »
করোনা ভাইরাস বেশ ভালোভাবেই প্রভাব ফেলেছে ক্রিকেটে। আন্তর্জাতিক বেশ কিছু সিরিজ, আইপিএল, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ঘরোয়া লিগ ইতিমধ্যে স্থগিত করা হয়েছে। আশংকায় আছে এশিয়া কাপ ২০২০ ও টি-টুয়েন্টি বিশ্বকাপ।
এবার তাদের দলে যোগ হলো আরো দুটি ইভেন্ট। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব ও ২০২৩ সালের ওয়ানডে বাছাইপর্ব স্থগিত করলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এই বার্তা দেন। তারা উল্লেখ করে, ‘আমাদের কাছে স্বাস্থ্য ও বৈশ্বিক ক্রিকেট পরিবারের গুরুত্ব বেশি তাই জুন ৩০ এর আগে সব বাচাইপর্বের ম্যাচ আমরা স্থগিত রাখছি। পরে নতুন সময় সূচি জানিয়ে দেয়া হবে।’
এই নিয়ে আইসিসির ৮টি ইভেন্ট স্থগিত করা হলো। তার সাথে স্থগিত করা হলো ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ট্রফি ট্যুর’।
ইতিমধ্যে প্রায় ১৯২ দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে তাই আইসিসি আর কোনো অবহেলা করছেনা।
