খেলোয়াড়দের স্বাস্থ্য ও মানসিকতার উপর গুরুত্ব আরোপ করতে হবেঃ জাস্টিন ল্যাঙ্গার

সাকিব শাওন »

করোনা ভাইরাস মহামারীর কারণে কোয়ারেন্টিন বা আইসোলেশনে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার অধিকাংশ ক্রিকেটাররা। এই খারাপ সময়ে তাদের মন মানসিকতা ও স্বাস্থ্যসেবা যেনো ঠিক থাকে সেদিকে কড়া চোখ রেখেছেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার।

মানসিক রোগে ভুগে প্রায়ই অনেক ক্রিকেটারই ক্রিকেট থেকে দূরে সরে যায়। কয়েকমাস আগেই যেমন দূরে সরে গিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। আবার গত বিশ্বকাপের সময় যেমন নিজ থেকে অবসাদে গিয়েছিলেন এ্যালেক্স হেলস। তাই ক্রিকেটাররা যেনো নিজেদের কখনোও একাকী অনুভব না করেন, সেদিকেই জোর দিচ্ছেন অজি কোচ ল্যাঙ্গার।

তিনি মনে করেন, ক্রিকেটাররা যদি মানসিক ও স্বাস্থ্যগত ভাবে সঠিক থাকে তাহলে মাঠের খেলায় ও পারদর্শী হয়ে উঠবে,যাঁর ফলে দলের ফলাফল ও ভালো আসবে। বর্তমানে করোনা ভাইরাসের কারণে দেশটিতে সকল প্রকার ক্রিকেট ম্যাচ স্থগিত রয়েছে ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »