মারুফ ইসলাম ইফতি »
অভিশপ্ত করোনা ভাইরাস তার বিষাক্ত ছোবলে ইতিমধ্যে সারা বিশ্বকে দেখিয়েছে নিজের দাপট।
করোনার প্রভাবে এরই মধ্যে বিশ্বের বেশিরভাগ দেশ লকডাউন করে দেওয়া হয়েছে। যার ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে দিন মজুর ও খেটে খাওয়া মানুষরা।সারাদেশ লক ডাউন করে দেওয়ার ফলে কর্মহীন এই লোক গুলোর উপার্জনের কোন মাধ্যম না থাকায় দুবেলা দুমুঠো খাবার জোগাড় করাও তাদের জন্য দায় হয়ে পড়েছে।।
অসহায় এই মানুষদের এই আর্তনাদ হয়তো কানে পৌঁছেছে লিটন-সঞ্চিতা দম্পতীর। আর তাই নিজেদের উদ্দ্যেগে এই দম্পতী দুস্থদের জন্য চাল,ডাল,শুকনো খাবার নিজেরাই মোড়কজাত করে পৌঁছে দিচ্ছেন অসহায়দের হাতে,যাদের জন্য লক ডাউনের এই সময়টায় দুবেলা খাওয়াটাও অনিশ্চিত।
নিজেদের এই উদ্দ্যেগের ব্যাপারে জানতে চাইলে লিটনের সহধর্মিণী সঞ্চিতা জানান, ‘আমরা আমাদের সাধ্যানুযায়ী চেষ্টা করেছি।এরচাইতে বেশি কিছু করা সম্ভব হয়নি।শেষ মুহুর্তে এগুলো অনেকটা ঝুঁকিপূর্ণ ভাবে নিতে হয়েছে।কারন মুহুর্তটা এখন হোম কোয়ারেন্টিনের।আমরা চাই এইভাবে নিজেদের জায়গা থেকে সবাই একটু আক্টু করুক অসহায়দের জন্য।আপনাদের সাহায্য অন্যদের জন্য অাশীর্বাদ হয়ে উঠুক।
স্ত্রীর মতো লিটন নিজেও সবাইকে অনুরোধ জানিয়েছেন দেশের এমন পরিস্থিতিতে অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে। সাহায্য করার ব্যাপারে নিজের বক্তব্যে লিটন বলেন, ‘যার যার জায়গা হতে নিজেদের সামর্থ্য অনুযায়ী যদি আপনারা এগিয়ে আসেন, অন্তত ১০ জনও এইভাবে এগিয়ে আসেন তাহলে আমরা অনেক দূর এগিয়ে যাবো।ইতিমধ্যে নিজ উদ্যোগে অনেকেই এগিয়ে এসেছেন, তাদের আমি ধন্যবাদ জানাই।আমরা সবাই সহযোগীতা করতে পারি নিজেদের অবস্থান হতে, ১০০,৫০০০ কিংবা ১ লক্ষ টাকা দিয়ে,হতে পারে নিজেদের সাধ্যানুযায়ী খাবার ক্রয় করে ওদের হাতে পৌঁছে দিয়ে।করোনার এই বাজে পরিস্থিতিতে আসুন আমরা পুরো দেশকে আমাদের পরিবার ভেবে নিই এবং এই বিপদে সবাই নিজেদের সাধ্যমত সাহায্য করি দুস্থদের।
