ক্রাইস্টচার্চ হামলার দোষ স্বীকার করেছেন হামলাকারী ট্যারেন্ট

কে এম আবু হুরায়রা »

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার পূর্নাঙ্গ সিরিজ খেলতে গত বছর ১৫’ই মার্চ নিউজিল্যান্ডে ছিলেন বাংলাদেশ ক্রিকেট দল। দিনটি শুক্রবার হওয়ায় জুম্মা’র নামাজের উদ্দেশ্য ১৭ জন মিলে ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে যান বাংলাদেশ ক্রিকেট দল। তবে সেখান থেকে ৫০ মিটার দূরে বসেই দেখেন সন্ত্রাসী হামলা।

মসজিদের ভিতরে সাব-মেশিন গান দিয়ে গুলি করে হত্যা করছিলো হামলাকারী৷ দৌড়ে পালিয়ে সেবার বেঁচে যায় দল। কোন ক্ষতি ছাড়াই সবাই দেশে ফিরে আসে অক্ষত অবস্থায়। তবে সেখানে মারা যান ৫১ জন নিরিহ ধর্মপ্রাণ মুসলমান।

আর ১ বছরের অধিক সময় পরে আজ (২৬’শে মার্চ) হামলার দোষ স্বীকার করেন হামলককারী অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেন্টন ট্যারেন্ট। করোনার কারনে আদালতে হাজির হতে দেয়া হয়নি নিহতদের স্বজনদের। তাই হামলার রায় ঘোষনা করেননি স্থানীয় আদালত।

এ সময় বিচারপতি ক্যামেরন ম্যান্ডার বলেন, ‘এটা খুবই দুঃখজনক আজ দোষ স্বীকার করলো অথচ বর্তমান কোভিড-১৯ এর বিধিনিষেধের করনে হতাহতের স্বজনরা উপস্থিত হতে পারলোনা।’

হামলার রায়ের ব্যাপারে বিচারপতি জানান, ‘ আদালতের স্বাভাবিক কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত এবং হতাহতের স্বজনদের উপস্থিতি ব্যাতিত আসামীকে সাজা দেওয়ার কোন উপায় নেই।’

তবে এই স্বীকারে স্বস্তি ফিরে পেয়েছে ভুক্তভোগী স্বজনরা। তবে দোষ স্বীকার করায় এবং অপরাধবোধ সৃষ্টি হওয়ায় সন্তুষ্ট স্বজনরা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »