রীম রহিম »
করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে রয়েছে ক্রীড়াঙ্গন। ধীরে ধীরে বিভিন্ন টুর্নামেন্টে স্থগিত হয়ে যাচ্ছে। এবার অন্য সব বড় টুর্নামেন্টের মতো এশিয়া কাপও এখন বাতিল হওয়ার সম্ভাবনায়।
পাকিস্তানে এবারের এশিয়া কাপ ২০২০ হওয়ার কথা ছিলো। কিন্তু ভারত পাকিস্তান রাজনৈতিক অস্থিরতার কারণে তা পাকিস্তানে আয়োজন করা যাচ্ছেনা৷ ফলে নতুন ভেন্যু চুড়ান্ত করার জন্য মিটিংয়ে বসতে চেয়েছিল এসিসি। কিন্তু করোনা ভাইরাসের কারণে এসিসির এই মিটিং করা সম্ভব হচ্ছেনা। আর এই মিটিং হলেও হয়তো সিদ্ধান্ত আসতো এবারের এশিয়া কাপ না হবার। কেননা করোনারি এই সময়ে কেউ চাচ্ছে না জনসমাগম মুখোর কিছু হোক।
অক্টোবরে টি-টুয়েন্টি বিশ্বকাপ, এর আগেই এশিয়া কাপ ২০২০ যার ফলে ঠিক সময়ে এশিয়া কাপ না হলে সূচি মেলাতে বেশ কষ্ট হবে। যার ফলে এশিয়া কাপ ২০২০ না হওয়ার সম্ভাবনাও আছে৷ এবারের এশিয়া কাপ না হবার সম্ভাবনাই প্রবল। তবে যদি এবছর টি-২০ বিশ্বকাপ হয় আর এশিয়া কাপ না হয় তবে এশিয়া কাপ হতে পারতো বড় মঞ্চ এশিয়ান ক্রিকেটারদের প্রস্তুতির।
