খেলার স্বাধীনতা ফিরে পেতে চান মাশরাফি!

রীম রহিম »

আজ ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। এই দিন স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর এই দিনটিকে কেন্দ্র করে মাশরাফি একটি স্ট্যাটাস দেন তার ভেরিফাইড ফেইসবুক পেজে। তিনি চান যেন আবার স্বাধীন ভাবে ক্রিকেট খেলতে পারেন। সাথে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকানোর জন্য ঘরে থাকতে বলেছেন।

তিনি তার পেজে লিখেন, ‘২৬শে মার্চ ১৯৭১: শপথ ছিলো ঘর থেকে বের হওয়ার ২৬শে মার্চ ২০২০: এবারের শপথ ঘরে থাকার।ঘরে থাকুন, সুস্থ থাকুন। সংক্রমণ প্রতিরোধ সহায়তা করুন। খেলার স্বাধীনতা আবার যদি ফিরে পেতে চাই,তাহলে এখন উত্তম ঘরে থাকাটাই।’

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে প্রায় সব খেলোয়াড় দেশের সব মানুষকে ঘরে থাকার আর সচেতন হওয়ার আহবান জানাচ্ছেন। মাশরাফিও তার ব্যাতিক্রম নয়। তিনিও বেশ কয়েকবার ভিডিও ভার্তা আর স্ট্যাটাসের মাধ্যমে সবাইকে সতর্ক তাকার জন্য বলছেন। এই করোনা ভাইরাস ঠেকাতে পারলেই আবার সবাই স্বাধীনভাবে ক্রিকেট খেলতে পারবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »