মেনন চৌধুরী »
ওয়ানডে এবং টি২০ ফরম্যাটে নিয়মতি হলেও টেস্টে এখনো জায়গা পাকা পোক্ত করতে বেশ বেগ পেতে হচ্ছে মুস্তাফিজ কে। সর্বশেষ লাল বলে খেলেছেন গত বছর মার্চ মাসে সাতসমুদ্র তেরোনদীর ওপারে অর্থাৎ কিউইদের ডেরা ওয়েলিংটনে। মানে পুরো এক বছর আগে লাল বল হাতে নিয়েছিলেন। সর্বশেষ ভারত সফরে স্কোয়াডে থাকলেও একাদশে জায়গা হয়নি।এমতাবস্থায় এক সাক্ষাৎকারে বলেছিলেন “আমার স্কিল আরেকটু উন্নতি করতে হবে।আর সে চেষ্টাই চালিয়ে যাচ্ছি প্রতিনিয়ত নতুন কোচ, কোচিং স্টাফের অধীনে। পারি আর না পারি,আমি সবসময়ই প্রস্তুত দেশের হয়ে খেলতে।”
তবে ফিজের হয়ত শুনলে খারাপ লাগবে প্রধান নির্বাচক এবং প্রধান কোচের তার টেস্ট সামর্থ্য নিয়ে যা ভাবছেন বর্তমানে।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদী নান্নু এবং প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলছেন যে উনারা আপাতত ক্রিকেটের লংগার ভার্সনের জন্য ফিজকে বিবেচনা করছেন না।স্কিলে আরো উন্নতি করলে তবেই ফিজকে বিবেচনা করা হবে।
সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে রাসেল ডমিঙ্গো বলেন ” মুস্তাফিজের কিছু কিছু জায়গায় ঘাটতি রয়েছে।।আমার মনে হয়না সে এই মুহুর্তে টেস্ট খেলার জন্য প্রস্তুত। তার টেকনিক্যালি উন্নতি করতে হবে।বিশেষ করে ডানহাতি ব্যাটসম্যানের জন্য বল ভেতরে দিকে ঢুকানো। ”
এমন এক চ্যালেঞ্জের সামনে মুস্তাফিজের টেস্ট ক্যারিয়ার। সময়ই বলে দেবে মুস্তাফিজ সেই চ্যালেঞ্জ উতরাতে পারেন কি না!

মন্তব্যসমূহ »
ছবিটা সেই