রীম রহিম »
করোনাভাইরাসকে মহামারী ঘোষণা করেছে বেশ আগেই,এর ছোবলও পড়েছে বাংলাদেশে। বিশ্বের অন্য দেশের মত তাই বাংলাদেশের ক্রিকেটও এখন স্থগিত। গত ১৯শে মার্চ সিদ্ধান্ত নেয়া হয় আগামী ১৫ এপ্রিল পর্যন্ত দেশের সব প্রতিযোগিতামূলক ক্রিকেট বন্ধ থাকবে। ফলে ১৫ মার্চ থেকে শুরু হওয়া ডিপিএলও বন্ধ হয়ে যায়।
এই মহামারী থেকে নিজেকে রক্ষা করতে গৃহবন্দী হয়ে যান দেশের টেষ্ট অধিনায়ক মমিনুল হক। করোনা ভাইরাস আর ক্রিকেট স্থগিতর ব্যাপারে মুমিনুল বলেন, ” আমি মনে করি করোনাভাইরাসের যে পরিস্থিতি এই সময়ে ক্রিকেট বন্ধ রাখায় ভালো।আগে আমাদের নিজেদের প্রতিরোধ করতে হবে,তারপর ক্রিকেট নিয়ে ভাববো।
এত দিন ক্রিকেট থেকে বাইরে থাকার ফলে খেলা আর ফিটনেসে প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে তিনি বলেন ” ক্রিকেট যে শুধু এখানে বন্ধ তা নয়,পুরো বিশ্বে এই অবস্থা। আমার বিশ্বাস মাঠে ফিরলে নিজেদের ফিট করতে সময় লাগবেনা।
সাথে তিনি আরো বলেন, ” আমি মনে করিনা যা হচ্ছে তা পুষিয়ে নেয়া খুব বেশি কঠিন হবে।দ্রুত রিকোভার করা সম্ভব। আর কিছু ব্যাপার আছে যা আমাদের হাতে নেই।যা হবার তাই হবে।
