মারুফ ইসলাম ইফতি »
বিশ্বব্যাপী মহামারি আকার ধারন করা অভিশপ্ত করোনাভাইরাস ইতিমধ্যে তার বিষাক্ত ছোবলে পুরো বিশ্বকে থমকে দিয়েছে।করোনার প্রভাবে বিশ্বের বহুদেশ এখন লকডাউনে এবং এই রোগ থেকে নিজেদের দূরে রাখতে বিশ্বের কোটি কোটি মানুষ অবস্থান করছেন হোম কোয়ারেন্টিনে।করোনা আতঙ্কে ইতিমধ্যে বিশ্ব ক্রীড়াঙ্গনও স্থবির।অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রয়েছে ক্রিকেটও।বাইশ গজের বাইরের এই সময়ে বাকীদের মতো হোম কোয়ারেন্টিনে অবস্থান করছেন ক্রিকেটাররাও।কোয়ারেন্টিনে থাকা ক্রিকেটাররা কিভাবে কাটাচ্ছেন এই সময়টা? কি করছেন কোয়ারেন্টিনে ক্রিকেটাররা?
সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যানে বাইশ গজের কিছু তারকা ক্রিকেটারের কোয়ারেন্টিনের তথ্য ইতিমধ্যে জানা গেছে।অজি ওপেনার ডেভিড ওয়ার্নার তার ইনিস্ট্রাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে দেখা যাচ্ছে এক হাতে ক্যাচ লুপে নেওয়ার অনুশীলনে ঘাম জড়াচ্ছেন ওয়ার্নার।
ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের টুইটারে দেওয়া এক ভিডিওতে ক্লিপে দেখা যাচ্ছে হোম কোয়ারেন্টিনে থেকে দুই হাতের তালু ও পায়ের আঙুলের উপর দাঁড়িয়ে ব্রিং স্যালি আপ চ্যালেঞ্জে অংশ নিয়েছেন এই অলরাউন্ডার।
পুত্র সন্তান আজানকে কাঁধে নিয়ে ব্যায়াম করার একটি ভিডিও প্রকাশ করে পাকিস্তানি ওপেনার আজহার আলী লিখেছেন: আজান বেশি বেশি পাকুড়া খেয়ে আমার কাঁধের উপর ওজন বাড়াচ্ছে, যাতে আমার সামনে এগিয়ে যেতে অসুবিধা হয়।
টিকটকে ভিডিও বার্তা প্রকাশ করেছেন ক্রিস গেইল।স্টে এট হোম এই হ্যাশট্যাগে ব্যায়াম করার ভিডিও প্রকাশ করেছেন গেইল। গেইলের মতো একই প্রন্থায় ভিডিও প্রকাশ করেছেন ইন্ডিয়ান ক্রিকেটার সুরেশ রায়নাও।
“দ্যা আইসোলেশন গেইম ” নামের একটি মজার গেইমের লিংক প্রকাশ করেছে আইসিসিও।আইসিসির এই গেইম ব্যাপক সাড়া ফেলেছে ক্রিকেটারদের মাঝেও।ইতিমধ্যে এই গেইমে অংশ নিতে দেখা গিয়েছে বিরাট কোহলী,জোফরা অার্চার,ডেভিড ওয়ার্নার ও হার্শা ভোগলেকে।
