সাকিব শাওন »
অস্ট্রেলিয়া জাতীয় নারী দলের তারকা অলরাউন্ডার এলিস পেরির সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বিশ্বকাপ চলা অবস্থায় হ্যামস্ট্রিং ইন্জুরিতে পড়েন। আর এই কারণে বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল মিস করেছেন এই অজি তারকা অলরাউন্ডার। মেলবোর্নে নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে চোটে পড়েন পেরি।
দীর্ঘ ১ যুগ ধরে ধরে অস্ট্রেলিয়া নারী দলকে সার্ভিস দেওয়া এই তারকা অলরাউন্ডার আইসিসির বর্ষসেরা পুরষ্কার জেতার পাশাপাশি জিতেছে বেলিন্ডা ক্লার্ক পুরষ্কার। কিন্তু এবার বিশ্বকাপে মেলবোর্নে তার সতীর্থরা যখন তাঁদের দলের পঞ্চম বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরে তখন তাকে ঘরে বসে সেটা দেখতে হয়েছে।
বর্তমানে করোনা ভাইরাসের জন্য বিশ্বজুড়ে ক্রিকেট স্থগিত হওয়ায় চলতি মাসে দক্ষিণ আফ্রিকা সফর ও মিস করবেন পেরি সুস্থ হয়ে মাঠে ফিরতে সময় লাগবে ৬ মাস। মঙ্গলবার সাংবাদিকদের সাথে কথা বলার সময় পেরির সবশেষ অবস্থা জানান অস্ট্রেলিয়া নারী দলের কোচ ম্যাথু মট।
