সাকিব শাওন »
মরণঘাতী করোনা ভাইরাসের কারণে সব ক্রীড়াঙ্গন নিস্তেজ হয়ে আছে। বিশ্বের সকল দেশের স্পোর্টিং ইভেন্টও বন্ধ রয়েছে। বাসায় পরিবারের সাথে দিন পার করছেন অনেক ক্রিকেটার। আবার অনেকেই আছেন কোয়ারেন্টটাইনে।
এসব কে ছাপিয়ে জো রুট যেনো একটু আলাদা। করোনা ভাইরাসের কারণে যেখানে থমথমে পুরো বিশ্বক্রিকেট সেখানে নিজে অনুশীলন চালিয়ে যাচ্ছেন ডানহাতি এই ইংলিশ ব্যাটসম্যান। মূলত নিজের শরীরের ফিটনেস ঠিক রাখার জন্যই চেষ্টা চালিয়ে যাচ্ছেন রুট। তিনি বলেন, ‘আগামী ২-৩ মাস সব স্পোর্টিং ইভেন্ট স্থগিত থাকার কারণে শরীরের ফিটনেস ধরে রাখা গুরুত্বপূর্ণ।রুটের ধারণা যখনই মাঠে নামতে হবে, এখন যদি সঠিক পরিকল্পনায় কাজ করি তাহলে ভবিষৎ জন্য ভালো হবে।’
করোনা ভাইরাসের কারণে ইংল্যান্ড সহ অনেক দেশের সকল ক্রীড়ার ইভেন্ট স্থগিত ঘোষণা করা হয়েছে,এই সুযোগে সকল খেলোয়াড়রা পরিবারের সাথে সময় কাটাতে পারছে। অনেক খেলোয়াড়রাও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে অসহায় গরিবদের জন্য।
