সাকিব শাওন »
পুরো বিশ্ব এখন করোনা ভাইরাসের কাছে অসহায় হয়ে গিয়েছে। করোনা ভাইরাসের কারণে যাঁরা অসহায় গরিব ঘর থেকে বের হতে পারছে না তাঁদের সাহায্য করতে সবমহলই এগিয়ে আসছে। ক্রীড়াঙ্গনও বিপরীত নয়। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও পাকিস্তানের ক্রিকেটাররাও এর বাইরে নন।
পিসিবি ক্রিকেট বোর্ড আজ ঘোষণা করেছে তাদের স্টাফ ও ক্রিকেটাররা করোনা ইস্যুতে সাহায্যের হাত বাঁড়িয়ে দিতে প্রস্তুত। পাকিস্তান সরকারের বর্তমান জরুরি তহবিলে অর্থ দান করবে ক্রিকেটার ও স্টাফগণ সবাই।
পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা মিলে দিবেন ৫ মিলিয়ন পাকিস্তানি রুপি।
করোনা ভাইরাস মহামারিতে রূপ নেওয়াই সবাই সামলাতে হিমশিম খাচ্ছে। এ জন্য সরকারের পাশাপাশি যাঁরা বিত্তবান রয়েছেন তাঁদের ও উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। বিভিন্ন দেশের খেলোয়াড়গণ সহ বোর্ড কর্তারাও তাঁদের হাতকে এগিয়ে দিয়েছেন করোনা ভাইরাস মোকাবেলায়।
