স্বাধীনতার পঞ্চাশে সাকিবের শ্রদ্ধার্ঘ্য

মোহাম্মদ সোহেল »

স্বাধীনতার পঞ্চাশ বছর পুর্তিতে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন বর্তমানে নির্বাসনে থাকা বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আমেরিকায় সেলফ কোয়েরেন্টাইনে থাকা সাকিব নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এই শ্রদ্ধা নিবেদন করেন।

২৬ মার্চ দিবাগত মধ্যরাত ১.১৯ মিনিটে তিনি লেখেন, ‘আজকের এই দিনেই হলো আমাদের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি। ঐতিহাসিক এই দিনে শ্রদ্ধা জানাই আমাদের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি, যাদের আত্নত্যাগের ভিত্তির উপর দাঁড়িয়ে আমরা এগিয়ে চলেছি একটি জাতি হিসেবে। উন্নয়নের পথে আমাদের এই পথচলা থাকুক অব্যাহত, স্বাধীনতার পঞ্চাশতম বছরে এটিই আমাদের কামনা।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »