করোনা মোকাবেলায় ৫০ লক্ষ টাকার চাল বিতরণ করবেন সৌরভ

সাজিদা জেসমিন »

করোনার কারণে দেশজুড়ে থমথমে অবস্থা। পার্শ্ববর্তী দেশ ভারতেও বেশ বিস্তৃতি লাভ করেছে এই ভাইরাস। দীর্ঘ সময়ের জন্য লকডাউন করা হয়েছে পুরো দেশ। এই অবস্থায় সবচাইতে বেশি সমস্যা ভোগ কাটছেন দিন মজুরগণ। রাজ্যের গরিব মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে খোদ কলকাতা প্রিন্স সৌরভ গাঙ্গুলি।

একটি সংস্থার সাথে দুঃস্থদের ৫০ লক্ষ টাকার চাল বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সিএবি এই উদ্যোগের কারণে সাধুবাদ জানিয়েছেন সৌরভকে। সিএবির প্রত্যাশা সৌরভের দেখাদেখি বাকিরাও এগিয়ে আসবেন এই দুর্দিনে।

সৌরভ ইতিপূর্বেই করোনা মোকাবিলায় এগিয়ে এসেছিলেন। কোয়ারান্টাইনের জন্য ইডেন গার্ডেন্সকেও ব্যবহারের অনুমতি দিয়েছেন ইতিমধ্যেই। এ-র আগে সোশ্যাল মিডিয়ায় সৌরভ লিখেন, ‘আমার শহরকে এমন ভাবে দেখবো কখনো ভাবিনি। সাবধানে থাকুন। আমি নিশ্চিত, এই পরিস্থিতি সামলে সব দ্রুত ঠিকঠাক হয়ে যাবে ।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »