করোনা মোকাবেলায় এগিয়ে আসছে বিসিবি

সাজিদা জেসমিন »

করোনা পরিস্থিতি মোকাবিলায় পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটাররা। এবার বিসিবির পক্ষ থেকেও আসলো সিদ্ধান্ত। আক্রান্তদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড । আজ সন্ধ্যায় জাগো নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বিসিবির শীর্ষ কর্তা এই কথা বলেন।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এবং পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এই ব্যাপারে বলেন। তারা দু’জন বলেন, বিসিবি করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশ ও জাতির সেবার সরকারকে সাহায্য করতে চায়।

বলা বাহুল্য, দুপুরে জাতীয় দলের চুক্তিভুক্ত খেলোয়াড়দের সহায়তায় ৩০ লক্ষ টাকার ফান্ড সংগ্রহ করেছে। ক্রিকেটারদের পক্ষ থেকে অর্থ প্রদানের ঘোষণা আসার পর ক্রিকেট অনুরাগীরা বলেন- ক্রিকেটাররা সাধ্যমতো করেছে, এবার বিসিবির করণীয় কি?

এই প্রশ্নের জবাবে জালাল ইউনুস জাগো নিউজকে বলেন, ‘দেশের করোনা সংকট মোকাবিলায় সকলের এগিয়ে আসা প্রয়োজন। বোর্ডের পক্ষ থেকে যা সম্ভব সহায়তা করা হবে। তবে বিসিবি কতটুকু সাহায্য করবে সে ব্যাপারে তিনি অবগত নন। সেটি আমরা নিজেদের মধ্যে ঠিক করে নেবো।’

এরপর বিসিবি সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেন, ‘বোর্ড অবশ্যই করোনা মোকাবেলায় যথাসাধ্য সহযোগিতা করবে। কিন্তু কিভাবে করবে নগদ অর্থ সহকারে নাকি অন্যভাবে সেটা ভাবা হচ্ছে ।’

বিসিবি সিইও আরও বলেন, ‘করোনা ভাইরাস কোন দুর্যোগ নেয় যে ক্রাণ দিয়ে সমাধান হবে। বোর্ডের পক্ষ থেকে সরকারের সাথে যোগাযোগ করা হয়েছে। সরকারের মতামত অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিবো কিভাবে সাহায্য করা যায়।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »