সাকিব শাওন »
করোনা ভাইরাসে পুরো বিশ্বের মতো বাংলাদেশ ও রয়েছে আতঙ্কের মধ্যে। সরকারের পাশাপাশি অনেক বিত্তবানও এগিয়ে আসছে অসহায় মানুষের পাশে। যাঁর যাঁর সামর্থ্য আছে সবটুকু দিয়েই পাশে থাকছে গরিবদের। এবার অসহায়দের পাশে এসে দাঁড়ালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসাইন। আজ পেসার রুবেল হোসেনের ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড হওয়া একটি ছবিতে দেখা যায় মহামারি করোনার এই ভয়াবহ সময়ে দিনমজুর, রিকশা চালকদের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দিয়ে সাহায্য করছেন।

এছাড়া এই ছবির নিচে তিনি লেখেন, ‘এখন সময় আতংকিত হবার নয়, এখন সময় নিজেকে
সুরক্ষিত রেখে আশেপাশের মানুষ- জনকে সাহায্য করার। আসুন না, এই দুর্যোগে আমরা যে যেভাবে পারি, সেভাবে অসহায় মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেই।’
করোনা ভাইরাসের কারণে সকল ধরণের ক্রিকেট স্থগিত রয়েছে এ কারণে সকলে যে যাঁর মতো পরিবারের সাথে সময় পার করছেন। সবাই ভাবছেন এ ঝুঁকি থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়।
