সাকিব শাওন »
করোনা ভাইরাস আতঙ্কে এখন দিন কাটাচ্ছে পুরো বিশ্ব। মহামারী রূপ ধারণ করা এই ভাইরাসের কারণে ইতোমধ্যেই ভারত সহ অন্যান্য সব দেশে বন্ধ হয়ে গেছে সকল প্রকার ক্রিকেট ম্যাচ। ফলে এক প্রকার নিস্তেজ হয়ে পড়ে রয়েছে ক্রিকেট পাড়ার সব স্টেডিয়ামগুলো।
তবে এবার এই স্টেডিয়াম গুলো মহৎ চিকিৎসার কাজে লাগানোর উদ্যোগ নিতে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। ইন্ডিয়ান বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি তেমনটির ইঙ্গিতও দিয়েছেন। তিনি বলেন, সরকার যদি মনে করে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সকে করোনা রোগীদের জন্য আপাদকালীন হাসপাতাল তৈরী করবেন তাহলে করতে পারে বোর্ড প্রস্তুত এটার জন্য। তিনি আরো বলেন, ‘সরকারের স্বার্থে ইডেনের ইন্ডোর এবং ডর্মিটরিকে অস্থায়ী চিকিৎসাকেন্দ্র ঘোষণা করা হবে। যদি সরকার এ ব্যাপারে আমাদের সঙ্গে কথা বলে তা হলে আমরা ইডেনের সমস্ত রকম সুযোগ সুবিধা দিতে চেষ্টা করবো।’
করোনা ভাইরাসের কারণে সবরকম খেলাই স্থগিত ভারতে। ২১ দিনের জন্য ভারতের সব রাজ্যকে ঘোষাণা দেওয়া হয়েছে লক-ডাউনের। সরকারের পাশাপাশি অনেক খেলোয়াড়ও এগিয়ে আসছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে।
