সাজিদা জেসমিন »
করোনা পরিস্থিতিতে স্থবির পরিবেশে বন্ধ প্রায় সবটুকুই। এই সময়ে ক্রীড়াঙ্গনেও সৃষ্টি হয়েছে বিরূপ পরিস্থিতি। প্রায় সবরকমের খেলাই অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। করোনা বর্তমানে বিশ্বে মহামারীর রূপ নিয়েছে। বাংলাদেশেও ধীরে ধীরে বাড়ছে প্রকোপ। প্রায় প্রতিদিনই কেউ মারা যাচ্ছে নয়ত আক্রান্ত হচ্ছে।
করোনা একটি সংক্রামিত ভাইরাস। যা একজন থেকে অন্যজনে সংক্রামিত হয়। এই ভাইরাসে আক্রান্ত হলে উপযুক্ত চিকিৎসা না পেলে নিশ্চিত মৃত্যুর আশংকা রয়েছে। বর্তমানে ৫জনের মৃত্যুসহ, ৩৯ জন আক্রান্ত হয়েছে। দেশের এই বিরূপ পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ক্রিকেটবোর্ডের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের পক্ষ থেকে ফান্ড করা হয়েছে।
বাংলাদেশ ওয়ানডে দলের নবনিযুক্ত ক্যাপ্টেন তামিম ইকবাল সতীর্থদের সাথে পরামর্শ করে করোনা পরিস্থিতি মোকাবিলায় অনন্য এক উদ্যোগ গ্রহণ করেছেন। চুক্তিবদ্ধ সকলকে নিয়ে পরামর্শ করে সবার ১মাসের বেতন থেকে অর্ধেক বেতন নিয়ে একটি ফান্ড করোনা পরিস্থিতি মোকাবিলায় দান করেছেন।
এমন অনন্য উদ্যোগ নেওয়ায় অভিবাদন জানিয়েছেন সদ্য ওয়ানডে দলের সাবেক হওয়া ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। এমন একটি উদ্যোগের চিন্তা মাথায় আসায় অভিভূত হয়েছেন তিনি। মাশরাফি বাংলাদেশ দলের ৩ অধিনায়ক তামিম,মুমিনুল এবং রিয়াদকে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া তামিমকে আলাদাভাবে সম্বোধন করেছেন।
মাশরাফি তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে লিখেন- ” সাবাশ! জাতির তিন অধিনায়ক – টেস্টের মুমিনুল, ওয়ানডের তামিম এবং টি-২০ এ-র রিয়াদ। সাবাশ! বাংলাদেশ ক্রিকেট দল। তোমাদেরকে ভালোবাসি। তোমরা বাংলাদেশের দুর্দান্ত সেবক। খান সাহেবকে বিশেষভাবে ধন্যবাদ।”
