নিউজ ডেস্ক »
বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশেও দিয়েছে হানা। এ ভাইরাস থেকে রক্ষা পেতে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণার পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। এবার করোনাভাইরাসের মহামারি আকার ধারণ করায় পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে এসেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা।
করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা বা অন্যান্য খরচের জন্য ক্রিকেটাররা এক মাসের বেতনের অর্ধেক দান করে দিয়েছেন। বাংলাদেশ দলের ম্যানেজার সাব্বির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সাব্বির খান বলেন, ‘মুশফিকুর রহীম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহসহ মোট ২৭ জন ক্রিকেটার তাদের একমাসের বেতনের অর্ধেক টাকা দান করছেন করোনা মোকাবেলায়। সবার দানকৃত এ টাকার পরিমাণ প্রায় ৩১ লক্ষ।’
নবনির্বাচিত ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্ব এমন মানবিক এক সিদ্ধান্ত নেন জাতীয় দলের ক্রিকেটাররা।
