শঙ্কা এবার দ্য হান্ড্রেড নিয়ে!

সাকিব শাওন »

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) হয়তো স্থগিত করতে যাচ্ছে দ্য হান্ড্রেড ক্রিকেটের প্রথম আসর। ইসিবি ইতিমধ্যে ২৮ মে পর্যন্ত সব পেশাদার ক্রিকেট বন্ধ করার ঘোষণা দিয়ে রেখেছে।

করোনা ভাইরাসের কারণে লম্বা সময়ের জন্য ক্রিকেট বন্ধ থাকতে পারে ইংল্যান্ডে। হান্ড্রেড ক্রিকেট আসর শুরু হতে বাকি রয়েছে তিন মাস। আগামী তিন মাস যদি অবস্থার পরিবর্তন না হয় তবে খেলা বন্ধ হয়ে যাবে এই টুর্নামেন্টটি এ বছর আর মাঠে গড়াবে না। এমনটাই জানিয়েছেন ইসিবির কর্মকর্তা ও ডারহাম ক্রিকেট ক্লাবের প্রধান পরিচালক টিম বোস্টক।

এ ছাড়া ‘দ্য হানড্রেড ক্রিকেট’ জনক টম হ্যারিসনের ইচ্ছা চলতি বছর যদি সম্ভব না হয় তবে আগামী বছর যেন অবশ্যই অনুষ্ঠিত হয়। হ্যারিসন আরো বলেন, ‘তিন মাস যদি ইংল্যান্ডে ক্রিকেট বন্ধ থাকে তবে সেক্ষেত্রে হানড্রেড ক্রিকেট এ বছর মাঠে গড়াবে না। হানড্রেড ক্রিকেটের ভবিষ্যতের কথা চিন্তা করে সামনের বছর অবশ্যই হবে।’

চীন, ইতালি,স্পেনের মতো ইংল্যান্ডে ও করোনা ভাইরাস ইতোমধ্যে মারাত্মক আকার ধারণ করেছে। এখন পর্যন্ত সাড়ে ৬ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। এর মধ্যে মারা গেছেন ৩৩৫ জন। অপরদিকে সুস্থ হয়ে ফিরেছেন মাত্র ১৩৫ জন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »