বাতিল হতে পারে টি-২০ বিশ্বকাপ!

সাকিব শাওন »

চলতি বছরের ১৮ অক্টোবর অস্ট্রেলিয়ায় শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপের। এখনো দীর্ঘ সাত মাস বাকি থাকলেও এবারের আসর নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বই এখন ক্রিকেট সহ সব ইভেন্টই বন্ধ রয়েছে।

অস্ট্রেলিয়াতে দিন দিন পরিস্থিতি খারাপের দিকর যাচ্ছে। দেশটিতে এখন পর্যন্ত প্রায় ২ হাজার মানুষ আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে। এই কারণে দেশের স্বার্থে অস্ট্রেলিয়ার সরকার সীমান্ত লকডাউন করে দিয়েছে।

এই ভাইরাস নিয়ন্ত্রণে না আসলে এই লকডাউন চলতে পারে দীর্ঘ ৬-৭ মাস ধরে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নির্ধারণে আগামী ২৯ মার্চ সদস্যদের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

এই আলোচনা হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। সেখানেই টুর্নামেন্ট পিছিয়ে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। করোনা ভাইরাসের এই সংক্রামণের ফলে শেষ কয়েকটি আইসিসির বৈঠক হয়েছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »