সাকিব শাওন »
জিম্বাবুয়ের সাথে সিরিজ শেষ করেই ছুটি নিয়ে নিজের দেশ দক্ষিণ আফ্রিকায় ছুটি কাটাতে গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো। ছুটি ছিল সংক্ষিপ্ত দ্রতুই ফিরে আসবেন নিজের কর্মস্থলে। কিন্ত বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে তা আর হয়ে উঠেনি। নিজ দেশেই গৃহবন্দী অবস্থায় আছেন তিনি।
ক্রিকেটারদের থেকে দূরত্বে থাকলেও যোগাযোগ থেমে থাকেনি এই কোচের।সবসময় যোগযোগ রাখছেন সবার সাথে নিয়মিতই কথা বলছেন জাতীয় দলের কোচিং স্টাফদের সঙ্গেও। সোমবার দৈনিক সমকালকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ডমিঙ্গো জানান, ‘রোববার ফোনে মুমিনুল, তামিম, মাহমুদুল্লাহর সঙ্গে তাঁর কথা হয়েছে। ওরা সবাই ভালো আছে। সবাই জানিয়েছে যে যাঁর বাসাতেই থাকছে।আর এর মাঝেও ওরা ওদের ফিটনেসের কাজ করে যাচ্ছে। কোচিং প্যানেলে সদস্যদের সঙ্গেও যোগাযোগ রাখছেন। সবাই ভালো আছেন। আমরা প্রস্তুত থাকব, যাতে করে পরিস্থিতি স্বাভাবিক হলেই মাঠে ফিরতে পারি।’
করোনার প্রভাব সম্প্রতি বাংলাদেশে ছড়িয়ে পড়ায় তিনি সাহস দেন সবাইকে। সেই সঙ্গে সবাইকে এই পরিস্থিতি মোকাবেলা করার কথাও বলেন এবং সবাইকে ধৈর্য্য ধারণ করার কথাও বলেন এই কোচ।
