মোহাম্মদ সোহেল »
দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড প্রকাশ করেছে ২০২০-২০২১ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিকে রাখা ১৬ ক্রিকেটারের নাম। কিন্তু সেই তালিকায় জায়গা হয়নি দক্ষিন আফ্রিকার গতি তারকা ডেল স্টেইনের। তবে সম্প্রতি অধিনায়কত্ব থেকে অব্যাহতি নেওয়া ফাফ ডু প্লেসিকে রাখা হয়েছে চুক্তিতে।
২০০৪ সালে অভিষেকের পর থেকে দক্ষিণ আফ্রিকা দলে নিয়মিত খেলে যাওয়া দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ৪৩৯ উইকেট শিকারী ডেল স্টেইন গত কয়েক বছর ধরে চোটের কারণে দলে নিয়মিত হতে পারছেন না। চোট সেরে উঠছেন দলে আসছেন , আবার চোটে পড়ে যাচ্ছেন।আর ঠিক এই কারনেই দলের কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়নি তাকে।
এদিকে গুঞ্জন উঠেছিল সম্প্রতি টেস্ট ক্রিকেট বিদায় জানিয়ে শুধু সাদা বলের ক্রিকেট খেলে যাওয়া দক্ষিন আফ্রিকার সদ্য সাবেক হওয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিকে হয়ত কেন্দ্রীয় চুক্তিতে রাখা হবেনা। তাছাড়া আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে ক্রিকেটকে বিদায় জানানোর কথা বলে রেখেছেন ফাফ। অবু দলের সার্বিক দিক বিবেচনা করে তাকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়েছে।এছাড়া নতুন মুখ হিসবে চুক্তিতে ঠাই হয়েছে বিউরেন হেনড্রিক্স।
চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকাঃ টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস, ডিন এলগার, বিউরেন হেনড্রিক্স , রিজা হেন্ডরিক্স, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, এনরিক নর্টজে, আন্দিলে ফেহলুকায়ো, ডুয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরিজ শামসি ও রসি ভ্যান ডার ডাসেন।
