সাকিব শাওন »
সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে যাঁর কারণে সবাইকে একত্রে কাজ করার কথা বলেছেন রাওয়াল পিন্ডি এক্সপ্রেস শোয়েব আক্তার। এক ভিডিও বার্তায় ৪৪ বছর বয়সী এই সাবেক গতিদানব বলেন, ‘আপনি যদি একাই সব জিনিসপত্র মজুদ করতে থাকেন তাহলে যাঁরা গরিব অসহায় খেটে খাওয়া মানুষ তাঁদের কি হবে, দয়াকরে দিন মজুরদের কথাও একটু ভাবুন। আপনি যে তিন মাস বাঁচবেন তার কি কোন গ্যারান্টি আছে?? দিন মজুরদের বিষয়টাও মাথায় রাখুন।তাঁরা তাঁদের পরিবারকে কি খাওয়াবে? হিন্দু-মুসলিম হয়ে নয়, মানুষ হয়ে মানুষের কথা ভাবুন। মানুষ হয়েই একজন আরেক জনকে সাহায্য করতে হবে। তহবিল গঠন করতে হবে। মজুদ বন্ধ করতে হবে।’
মরণঘাতী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে হলে প্রত্যেক মানুষকে এইসময় একত্রে ভাবতে হবে সবার কথা চিন্তা করতে হবে বলে বিশ্বাস করেন শোয়েব আক্তার। করোনা ভাইরাসের কারণে পাকিস্তানের সব লিগ আপাতত স্থগিত রয়েছে।
