সাজিদা জেসমিন »
করোনা ভাইরাস আতঙ্কে বর্তমানে স্থবির চারপাশ। সবকিছু যেন থেমে আছে একজায়গায়। অনেকটা থমথমে পরিবেশ বিরাজ করছে। মারাত্মক এ ভাইরাস সারা বিশ্বে মহামারিরূপে বিস্তার লাভ করে জনজীবনে দুর্ভোগ নিয়ে এসেছে। যাবে কোন প্রতিষেধক এখনো আবিষ্কার হয়নি। যার ফলে মৃত্যুর মিছিল যেন বাড়ছেই৷
ক্রীড়াঙ্গনে এ-র প্রভাব খুব ভালোভাবেই পড়েছে। স্থগিত হয়েছে সব ধরণের ক্রিকেট। জাতীয় দলের সাবেক ক্রিকেটার, ঘরোয়া লীগের আগ্রাসী ব্যাটসম্যান অলক কাপালি এই সময় সবাইকে বাসার থাকার নিবেদন জানিয়েছেন।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন, ‘করোনা ভাইরাসে বিশ্বের বড় বড় দেশে মহামারি আকার ধারন করেছে ,এখনো এই ভাইরাসের প্রতিষেধক তৈরী হয় নি ।সুতরাং আমাদের সবাইকে বাসায় থাকতে হবে ,যাতে এই ভাইরাস আপনার দেহে না ছড়ায় এটি একটি ছোঁয়াচে রোগ । এবং বার বার সাবান দিয়ে হাত ধুতে হবে ,হাত না ধুয়ে মুখ নাক চোখে হাত দেয়া যাবেনা ।
সংক্রমিত ব্যক্তির শ্বাসতন্ত্রের ফোঁটার (কাশি এবং হাঁচির মাধ্যমে তৈরী) সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে এবং এই ভাইরাস দ্বারা দূষিত অংশ স্পর্শ করার মাধ্যমে এটি সংক্রমিত হয়। কোভিড-১৯ ভাইরাস বেশ কয়েক ঘন্টা ভূপৃষ্ঠে বেঁচে থাকতে পারে, তবে সাধারণ জীবাণুনাশক এটিকে মেরে ফেলতে সক্ষম।’
এছাড়াও তিনি সকলের প্রতি আহবান করেছেন সবাই যেন পরিবার নিয়ে নিরাপদে থাকেন এবং সাবধানে থাকেন। এতেই দেশের সবাই নিরাপদ থাকবে। তিনি বলেন, ‘এই সময় টা আমাদের সাবধান থাকতে হবে মনে রাখবেন আপনি নিরাপদ মানে আপনার পরিবার নিরাপদ সমগ্র বাংলাদেশ নিরাপদ । সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন ।’
