সাকিব শাওন »
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে সাড়া দিয়ে দেশটিতে ২২ মার্চ সকাল থেকে শুরু হয়েছে কারফিউ’। সেই নির্দেশ না মেনে ক্রিকেট খেলায় নয় জনকে আটক করে শাস্তি দিয়েছে পুলিশ। তবে বেশিক্ষণ তাঁদের থানায় থাকতে হয়নি। একজন প্রাপ্তবয়স্ক না হওয়ায় ছাড়া পেয়েছেন কিছু সময় পরেই। বাকি আটজনও পরে জামিনে ছাড়া পেয়েছেন।
করোনা ভাইরাস দিনদিন ক্রমে ভয়াবহ রূপ নিচ্ছে ভারতে। ভাইরাস রুখতে ভারতের ৮০টি শহর (বন্ধ) ঘোষণা করেছে ভারত সরকার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেকজন কে একসাথে ঘোরাফেরা করতে নিষেধ করেছেন।
