মাগুরা থেকে বিশ্বজয় করা সাকিবের জন্মদিন আজ

সাকিব শাওন »

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটা সময় ছিলো যখন মরুভূমিতে বছরে বার কয়েক বৃষ্টির ফোঁটা পড়া দেখার জন্য অপেক্ষায় থাকতো পুরো দেশ। কখনো আকরাম খান,কখনো হাবিবুল বাশার,কখনো আশরাফুল,কখনো মুশফিক ,কখনো বা মাশরাফিদের ক্ষণিকের ভেল্কিতে আমরা সামান্য বৃষ্টির ফোঁটা দেখতে পেতাম,সেটা নিয়েই স্বপ্ন দেখতাম যে একসময় প্লাবন আসবে। বৃষ্টিতে ভিজিয়ে নিয়ে যাবে সব গ্লানি,মুছে দিবে সাদা চামড়ার মানুষদের অপমান। চোখে চোখ রাঙ্গাবে আমাদেরই কোন এক খেলোয়াড়। একটা সাকিব যে সৃষ্টিকর্তার অনেক বড় নিয়ামতই ছিলো এই বঙ্গবাসীর জন্য।বাংলাদেশকে ধারাবাহিকভাবে ম্যাচ জিততে শিখিয়েছে ৩৩ বছর বয়সী এই সাকিব।

২০১৯ বিশ্বকাপে দারুণ সময় পার করেছেন,ব্যাটে বলে ছিলেন সমানভাবে। তারপরেই হঠাৎ জুয়াড়ির প্রস্তাব গোপন করাই ১ বছরের জন্য মাঠের বাইরে আছেন সাকিব। তবে মাঠের বাইরে থাকলেো তিনি আছে কোটি ভক্তের হৃদয়ের ক্যানভাসে। তিনি থাকছেন ভক্তদের বুনো উল্লাসে সাকিব সাকিব বলে চিল্লানোর মাঝে,বর্তমানে নিষেধাজ্ঞাই সময় পার করলেও তিনি আছেন প্রতিটি ভক্তের কিংবা ক্রিকেটারের মনে। ৩২ বসন্ত পার করে ৩৩ পা রাখলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। শুভ জন্মদিন সাকিব আল হাসান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »