আপনার ঘরের ক্যাপ্টেন আপনি নিজেইঃ মাশরাফি

সাকিব শাওন »

করোনা ভাইরাস সারা বিশ্ব ব্যাপী ছড়িয়ে গেছে। আর এই ভাইরাস থেকে সবাইকে সুস্থ থাকার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ভিডিও বার্তার মাধ্যমে সবাইকে সচেতন করার চেষ্টা করে যাচ্ছেন।

এরই ধারাবাহিকতায়
তামিম, সাকিব, মুশফিক, সৌম্য, বিজয়ের পর এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তা দিলেন সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

তিনি আজ সকলের উদ্দ্যেশে বলেন, এই মুহুর্তে সবাই যেনো বাসায় অবস্থান করি,নিয়মিত সাবান দিয়ে হাত পরিস্কার রাখি,ঠিকমত পানি পান করি।

তিনি আরো বলেন এই সময়ে ঘরে বসে আল্লাহকে ডাকুন, পাঁচ ওয়াক্ত নামায আদায় করুন,বিদেশ থেকে যাঁরা এসেছেন তাঁরা অবশ্যই ১৪ দিন গৃহবন্দি থাকুন পরিবার এবং দেশের কথা চিন্তা করে। অনেকে কাজের চাপে পরিবারের সাথে সময় বের করতে পারেন না তাই এই মুহুর্তে পরিবারের সাথে সময় কাটানোর কথাও বলেছেন এই সাবেক অধিনায়ক। তিনি সবার কাছে অনুরোধ করেছেন প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »