কে এম আবু হুরায়রা »
করোনা ভাইরাসের আক্রমণে প্রায় সকল দেশই এখন গৃহবন্দী। স্কুল – কলেজ বন্ধ থাকায় পড়াশোনায়ও ঘাটতি দেখা দিচ্ছে সোনামনিদের। তবে ঘরে আটকা থাকলেও তাদের দৈনন্দিন রুটিনে কোন কমতি দিলে চলবেনা। শরীর চর্চা, পড়াশোনা এবং বিনোদন সবই প্রয়োজন একজন শিশুর জীবনে। তাই আটকে থাকা বাচ্চাদের জন্য দৈনিক রুটিন করেছেন ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস।
বাচ্চাদের রুটিন করা নিয়ে বিভিন্ন জন বিপাকেও পড়েন৷ অনেক বাচ্চারা স্কুল নেই বলে পড়াশোনায়ও প্রভাব পরেছে। রুটিন নিয়ে এই দুশ্চিন্তার কিছুটা অবসান ঘটানোর চেষ্টা করেছেন এই ইংলিশ তারকা ক্রিকেটার।

নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম একাউন্টে একটি ছবি পোস্ট করে তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘ক্লেয়ার, (স্টোকসের স্ত্রী) স্কুল বন্ধের এই সময়ে আমাদের বাচ্চাদের পড়াশোনা এবং শরীর চর্চা চালিয়ে যেতে দিতে হবে। আমি মরে করি এই দুঃসময়ে এটি অন্য পিতা-মাতাকে যারা আমাদের মত সন্তানদের নিয়ে চিন্তিত তাদেন সাহায্য করবে।’
বেন স্টোকস তার রুটিনে পড়াশোনার পাশাপাশি আইপ্যাড, খেলাধুলা, ভিডিও গেম এবং মুভি দেখারও পরমর্শ দিয়েছেন।
