টি-টোয়েন্টি না খেলা কিংবদন্তি একাদশ!

সাকিব শাওন »

ক্রিকেট ইতিহাসে যে সকল কিংবদন্তি ক্রিকেটাররা কখনোও টি-২০ খেলার সৌভাগ্য পাননি তাদের নিয়ে এবার একটি একাদশ তৈরি করেছে অস্ট্রেলিয়ার জনপ্রিয় পোর্টাল ফক্স স্পোর্টস। এই একাদশে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানকে।

তাঁর আমলে আগ্রাসী ব্যাটিংয়ের জন্য জনপ্রিয় ছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডস। সেই সময়ে তাঁর স্ট্রাইক রেট ছিল নব্বইয়ের একটু ওপরে। টি-টোয়েন্টি যুগের আগেই মারমুখি ছিলেন এই ওপেনার।

ফক্স স্পোর্টস তাই রিচার্ডসের সঙ্গে ওপেনিং করাতে চায় অস্ট্রেলিয়ার সাবেক ক্যাপ্টেন মার্ক ওয়াহকে। নাম্বার তিনে রাখা হয় স্যার ডন ব্র্যাডম্যানের নাম। ৯৯.৯৪ গড়ের এই ক্রিকেটারের পর আছেন আরেক ক্যারিবিয়ান স্যার গ্যারিফিল্ড সোবার্স।

এরপরে রাখা হয়েছে ইতিহাসের সেরা কিংবদন্তি অলরাউন্ডার ইয়ান বোথামকে। নিজের সময়ের সেরা অলরাউন্ডার বোথামের পর রাখা হয়েছে ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবকে।

বিশ্বকাপজয়ী কপিলের পরের স্থানেই আছেন ইমরান খান। এই একাদশে উইকেটরক্ষক হিসেবে বেছে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার রোড মার্শকে।

দলটির ফাস্ট বোলারের তালিকায় নাম আছে নিউজিল্যান্ডের কিংবদন্তি বোলার রিচার্ড হ্যাডলির নাম। নাম আছে ক্যারিবিয়ান গ্রেট ফাস্ট বোলার জোয়েল গার্নারের নাম। একাদশে একমাত্র স্পিনার হিসেবে নাম আছে কিংবদন্তি পাকিস্তান লেগ স্পিনার আব্দুল কাদিরের।

একনজরে ফক্স স্পোর্টসের টি-২০ একাদশ: ভিভ রিচার্ডস, মার্ক ওয়াহ, ডন ব্র্যাডম্যান, গ্যারিফিল্ড সোবার্স, ইয়ান বোথাম, কপিল দেব, ইমরান খান (অধিনায়ক), রোড মার্শ, জোয়েল গার্নার, আব্দুল কাদির ও রিচার্ড হ্যাডলি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »