নাফিসুল হক »
দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান ইমরুল কায়েসের পিতা বনি আমিন বিশ্বাস নিজ জেলা মেহেরপুরে মারাত্মক সড়ক দুর্ঘটনার স্বীকার হোন।তার বয়স ৬০বছর।আজ সকাল ১০ টার দিকে জেলার মেহেরপুর-কাথুলি সড়কে ছহিউদ্দিন ডিগ্রী কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। এরপর স্থানীয় লোকজন তাকে দ্রুত সময়ের মধ্যে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিতে বলেন।
এই ব্যাপারে মেহেরপুর সদরথানার ওসি বলেন, ‘উজ্জলপুর গ্রামের নিজ বাড়ি থেকে আশার পথে ছহিউদ্দিন ডিগ্রী কলেজের পাশে একটু আলমসাধুর সাথে ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।তার একটি পা ভেঙে গেছে এবং কানে আঘাত পেয়েছেন।’
ইমরুল কায়েসের সাথে যোগাযোগ করা হলে তিনি সকলের কাছে তার পিতার জন্য দুয়া চেয়েছেন। অবস্থা খারাপ হওয়ায় তাকে বিমানে করে ঢাকায় নেওয়া হয়েছে এই বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।
