নিজেকে নিয়ে ভাবার ভালো সময় এখনঃ পোলার্ড

সাকিব শাওন »

করোনা ভাইরাসের কারণে থমকে গেছে সারা বিশ্ব জগত। বিশ্বব্যাপী সকল স্পোর্টস ইভেন্ট বন্ধ করা হয়েছে অনেকদিন আগেই। তবে এই সময়ে একটি ইতিবাচক দিক দেখছেন কাইরন পোলার্ড। ক্যারিবিয়ান এই অধিনায়ক মনে করেন, অবসর সময়কে সঠিকভাবে মূল্যায়ন করার উপযুক্ত সময় এটিই।

বর্তমান ওয়েস্ট-ইন্ডিজের এই ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মনে করেন, নিজের ব্যাপারে বেশি কিছু বোঝার, ক্যারিয়ার নিয়ে ভবিষ্যতে বাড়তি চিন্তা করার সুযোগই এই অবসর সময়ে।

বিশ্বব্যাপী এই ভাইরাসের কারণে এক মাসের জন্য ঘরোয়া সব ধরনের খেলা স্থগিত করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। যে কারণে চিন্তায় পড়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ দলের ইংল্যান্ড সফর নিয়ে। জুনে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা দুই দলের।

পোলার্ড মনে করেন, নিজেকে আরো ভালো করে চেনার উপযুক্ত সময় এটি, নিজেকে নিয়ে ভাবার ভালো সময়। নিজের ক্যারিয়ার কোথায় আছে, পরবর্তীতে কোথায় দেখতে চাই নিজেকে নতুন আরো কী অর্জন করা যায়, এগুলো নিয়ে ভাবার খুব ভালো সময় এখন।

করোনা ভাইরাসের কারণে ক্রিকেটসহ বিশ্বের সকল ইভেন্ট আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। কবে নাগাদ ফিরবে এসব ইভেন্ট সেটারও কোন নিশ্চায়তা নেই। তাই মাঠের বাইরে সবাই নিজের মতো করেই সময় পার করছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »