কবির ভাষায় যুবকদের প্রতি মাশরাফির আহবান!

নাফিসুল হক »

কবি হেলাল হাফিজ তার বিখ্যাত কাব্যগ্রন্থ ‘যে জ্বলে আগুন জ্বলের’ বিখ্যাত কবিতা ‘নিষিদ্ধ সম্পাদকীয়’ তে দুইটি চরন লিখেছিলেন এমন ‘এখন যৌবন যার মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়…’

এখন সারা দুনিয়াতে চলছে মহামারী করোনা যুদ্ধ।এই যুদ্ধে সবাইকে সচেতন হয়ে ঘরে থেকে যুদ্ধে অংশগ্রহণ করতে বলা হচ্ছে। সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে সারা দুনিয়া সকল ক্রীড়া ব্যক্তিত্বরা। পিছিয়ে নেই আমাদের ক্যাপ্টেন ফ্যান্টাসটিক। নিজে একজন দেশের সুনাগরিক হিসেবে নিজে সচেতন থাকার পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজের একাউন্ট থেকে তিনি কবি হেলাল হাফিজের কবিতাত সুরে বলেন, ‘এখন যৌবন যার বাসায় থাকার তার শ্রেষ্ঠ সময়… নিরাপদ থাকুন, ঘরে ভেতর থাকুন!’ একটু নাটকিয়তার ছলে তিনি সচেতনা ছড়িয়ে দিতে চেষ্টা করেছেন এই পোস্ট এর মাধ্যমে।

সারা দুনিয়ার মানুষকে বলা হচ্ছে ঘরে থাকতে। এই রোগ প্রতিরোধে ঘরে থাকাই সবচেয়ে শ্রেয় এবং উত্তম পন্থা। করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে আছে জনজীবন। খেলাধুলা বন্ধ, প্রাণহীন অফিসপাড়া, শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য থমকে গেছে। কারণ একটাই, করোনা-আতঙ্ক। ভয়ংকর ছোঁয়াচে এই ভাইরাস যে জনবহুল জায়গাতেই বেশি ছড়ায়। এই সময় মানবসংস্পর্শ যতটা কম রাখা যায়, সেই চেষ্টাই চলছে সর্বত্র। এ সময় যতটা নিজেদের গৃহবন্দী রাখা যায়, সবার জন্যই সেটা ভালো।

মাশরাফির এই আহবান যদি যুবকদের মনে ধরে তাহলে লাভ আমাদেরই। এই যুবকরাই যে ঘরে বসে থাকতে চাইনা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »