অডিও-ভিডিও প্রযুক্তির মাধ্যমে ফিটনেস ট্রেনিংয়ে ক্রিকেটাররা

নাফিসুল হক »

সময় থেমে থাকে না। সারা দুনিয়াজুড়ে মহামারী করোনার জন্য সবকিছু থমকে গেছে।খেলাধুলাও নাই।অলস সময় কাটছে প্লেয়ারদের।কিন্তু এইভাবে চলতে থাকলে প্লেয়ারদের ফিটনেস তো আর ঠিক থাকবে না।বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবকিছু দিক বিবেচনা করে প্লেয়ারদের ফিটনেস ধরে রাখতে উদ্যোগ নিয়েছে।

প্লেয়ারদের ঐচ্ছিক অনুশীলনের সুযোগ রাখছে বিসিবি।নিয়মিত মাঠে এসে অনুশীলনের সু্যোগ রাখছে।এসবের পরেও যদি প্লেয়াররা না আসতে পারে তার জন্যও ব্যবস্থা নিয়েছে বিসিবি।বিসিবির দুই ট্রেনার ইফতেখারুল ইসলাম ইফতি ও তুষার কান্তি হাওলাদার প্লেয়ারদের অডিও ভিডিও প্রযুক্তির মাধ্যমে ঘরে বসেই পরামর্শ দিবেন ফিটনেস ট্রেনিং এর। এ নিয়ে কথা হয় তুষার কান্তি হাওলাদারের সংগে।তিনি বলেন “আমি মনে করি ঘরে বসেই ট্রেনিং সম্ভব। যেমন ধরেন যে সব ক্রিকেটার বড় বড় এপার্টমেন্টে থাকে তাদের সেখানে ১০ তলা পর্যন্ত সিঁড়ি আছে। রাস্তায় না বের হয়ে তারা সেই সিড়ি গুলোতে ওঠা-নামা করলে কার্ডিও ট্রেনিং গুলো হয়ে যাবে।
এছাড়াও ইফতেখারুল ইসলাম বলেন”নিরাপত্তা সবার আগে। দুটি কথা বলে রাখা ভালো, বিসিবি তাদের কার্যক্রম সিমীত করলেও ক্রিকেটারা যে মাঠে আসতে পারবেনা এমন নয়। কেউ প্রয়োজন হলে বা চাইলে আমরা পাশে থাকবো। সেই ক্ষেত্রে নিরাপত্তা ঠিক রাখতে বিসিবি যে পরামর্শ দিয়েছে সেগুলো মেনে কাজ করবো।

সবমিলিয়ে একটা ভাল উদ্যোগ নিয়েছে বিসিবি।এটা সাধুবাদ জানিয়েছে সব ক্রিকেটারই।দেখার বিষয় এখন কতোটা কাজে দেই এই উদ্যোগ!!

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »