ঘরে বসেই সময় পার করছেন ভারতীয় ক্রিকেটাররা

সাকিব শাওন »

শিখর ধাওয়ান বিদেশ থেকে এসেই ঘরের মধ্যে সময় পার করছেন ছেলের সাথে খুনসুটিতে মেতেছেন। আরেক ভারতীয় ওপেনার লোকেশ রাহুল সময় পার করছেন পছন্দের বই পড়ে, আই প্যাডে গেম খেলে। অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং পেসার ইশান্ত শর্মা এমন ক্রান্তি লগ্ন সময়ে ঘরে সময় কাটানোর গুরুত্ব বুঝিয়ে বিভিন্ন ছবি আপলোড করছেন।

টিকটকে ভিডিও আপলোড করছেন আরেক পেসার মোহাম্মদ শামি। যেখানে দেখা যায়, বিভিন্ন সাজে সাজছেন এবং সমর্থক ভক্তদের বিনোদন দিচ্ছেন তিনি।

বিরাট কোহলি সময় পার করছেন তাঁর স্ত্রী আনুশকা শর্মার সাথে। সেলফ আইসোলেশনের কারণে নিজের দাম্পত্য জীবন আরও শান্তিময় হচ্ছে,স্ত্রী সাথে অনেক সময় কাটানোর কথা এমনটা লিখেছেন ভারতের অধিনায়ক।

এই সময় ধ্যান করে পার করছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিক। ব্যাটিং অনুশীলন করে সময় যাচ্ছে এমনই একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি সাসাজিক যোগাযোগ মাধ্যমে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »