কোয়ারেন্টিনে লঙ্কান গ্রেট সাঙ্গাকারা

সাকিব শাওন »

নিজ উদ্যোগ থেকেই এবার কোয়ারেন্টিনে গেলেন লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। শ্রীলঙ্কা সরকারের সব নিয়ম মেনেই কলম্বোতে নিজ বাড়িতে এখন অবস্থান করছেন তিনি। গত সপ্তাহেই লন্ডন থেকে শ্রীলঙ্কায় পৌঁছেছেন তিনি।

লন্ডনের মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) বর্তমান সভাপতির দায়িত্বে আছেন তিনি। সেখানেই এই ক্লাবের দায়িত্ব শেষে শ্রীলঙ্কায় ফিরেছেন তিনি। দেশে ফিরে পুরো সরকারের নিয়ম অনুযায়ী পুলিশের খাতায় নাম লিখিয়ে নিজ থেকে কোয়ারিন্টিনে গেছেন তিনি।

সাঙ্গাকারা আরো বলেন, তাঁর শরীরে করোনা ভাইরাসের কোন উপসর্গ কিংবা ও রকম কিছু নেই। তবুও তাঁর দেশের সরকারের প্রতি সম্মান দেখিয়ে সব নির্দেশনা মেনে লন্ডন থেকে ফিরে তিনি পুলিশের খাতায় নাম লিখিয়ে নিজ থেকে কোয়ারেন্টিনে যান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »