কোহলিকেই পছন্দ চন্দরপলের!

সাকিব শাওন »

কোন বিতর্ক ছাড়াই বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। যদিও শেষ নিউজিল্যান্ড সিরিজে সময়টা ব্যাট হাতে ভালো যায় নি ভারতীয় এই অধিনায়কের। এরপরও তাই তাঁকে বর্তমান বিশ্বের সেরা ব্যাটসম্যান হিসেবে স্বীকৃতি দিয়েছেন উইন্ডিজের আরেক সেরা ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দরপল।

রোডসেফটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতে আসা চন্দরপল এক সাক্ষাৎকারে একথা বলেছেন। বডি ফিটনেসের কারণে কোহলি প্রতিনিয়ত ব্যাট হাতে সফলতা পাচ্ছেন বলে মনে করেন চন্দরপল।

চন্দরপল আরো বলেন, ‘অবশ্যই,বিরাট কোহলি এখন বর্তমান বিশ্বের সেরা ব্যাটসম্যান। ক্রিকেটের সব দিক নিয়ে সে কাজ করে এবং সফালতাও তাই তাঁর থেকে মুখ ফিরাই নেয় না কখনোও। নিজের ফিটনেস নিয়ে অনেক বেশি মনোযোগী এবং কিভাবে দক্ষতা বাড়ানো যায় সবসময় সে বিষয়েও খেয়াল রাখে সে,আপনি তাকে সবসময় কোন না কোনোভাবে পরিশ্রম করতে দেখবেনই হয় ইনডোর জিমে না হয় মাঠের অনুশীলনে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »