সাজিদা জেসমিন »
করোনার প্রকোপে ইতিমধ্যেই প্রায় সবধরনের ক্রিকেটে এসেছে অনির্দিষ্টকালীন নিষেধাজ্ঞা। পিএসএলেও পড়েছে এ-র প্রভাব। প্রায় সেমিফাইনাল টপকিয়ে চাকা থেমেছে। করোনার প্রকোপের কারণে স্থগিত হয়েছে পিএসএলের শেষ পর্ব। আর এতে বড় অঙ্কের আর্থিক ক্ষতি গুণতে হচ্ছে পিসিবিকে।
পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খান এই তথ্য নিশ্চিত করেন। পিএসএলের এবারের আসর শেষদিকে স্থগিত করার ফলে পিসিবিকে ক্ষতিপূরণ গুনতে হচ্ছে ২০ কোটি পাকিস্তানি রূপি। সেই সাথে বাংলাদেশের বিপক্ষে দেশের মাটিতে ১টি ওয়ানডে ও ১টি টেস্ট স্থগিত করার কারণে প্রায় ৩-৪ মিলিয়ন মার্কিন ডলারের মতো ক্ষতিপূরণ আসতে যাচ্ছে পিসিবির।
করোনার প্রভাব বেশ ভালোভাবেই পড়েছে ক্রীড়াঙ্গনে। বৈশ্বিক ইভেন্ট সমূহের সূচীতে এসেছে পরিবর্তন। বেশ কয়েকটি সিরিজের স্থগিতাদেশ এসেছে। ফুটবলেও একই দশা। স্থগিত হয়েছে বেশকিছু ইভেন্ট। আইপিএলের সময় পিছিয়েছে। স্থগিত হয়েছে পিএসএল- এ-র শেষ পর্ব। বাংলাদেশের পাকিস্তান, আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফর স্থগিত করা হয়েছে।
পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন- “করোনা ভাইরাসের প্রকোপে আমাদের পিএসএলের পঞ্চম আসরের শেষ পর্ব স্থগিত করা হয়েছে। আর এতেই আমাদের ক্ষতিপূরণ গুনতে হচ্ছে ২০ কোটি রূপির বেশি ।”
বাংলাদেশ ১ম দুই দফায় পাকিস্তান সফর শেষ করে এসেছে। শেষ দফা এপ্রিলে হওয়ার কথা ছিলো। কিন্তু করোনার কারণে বর্তমানে পরিস্থিতি মহামারী আকার ধারণ করায় সফর স্থগিতাদেশ আসে । এতেও বড় অংকের ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট।
পিসিবি সিইও ওয়াসিম খানের মতে- ‘বাংলাদেশের বিপক্ষে সিরিজ স্থগিত করার কারণে প্রায় ৩-৪ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই আর্থিক ক্ষতির সম্পূর্ণ চিত্র দুই সপ্তাহ পরে আমাদের সামনে উপস্থিত হবে।’
পিএসএলের স্থগিতাদেশ প্রাপ্ত সেমিফাইনাল ও ফাইনাল আগামী নভেম্বরে আয়োজিত হতে পারে। এই ব্যাপারে তৎপর পিসিবি। বর্তমান পরিস্থিতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নিতে চায় পিসিবি- ‘আমরা নভেম্বরে অথবা পিএসএলের ষষ্ঠ আসর শুরুর এক সপ্তাহ আগে এবারের আসরের বাকি ম্যাচগুলির সূচি নির্ধারিত করতে আগ্রহী। আমাদের মধ্যে শীঘ্রই এ বিষয়ে সব ফ্র্যাঞ্চাইজির সাথে একটি ভিডিও কনফারেন্স করা হবে ।’
