জীবনের নিরাপত্তা আগে – আশরাফুল

সাজিদা জেসমিন »

বর্তমানে করোনা ভাইরাসের আতঙ্ক বিরাজমান সবদিকে। এ-র প্রভাব খুব ভালোভাবেই পড়েছে ক্রীড়াঙ্গনে৷ প্রায় সবধরনের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তের সাথে একমত প্রকাশ করেছেন মোহাম্মদ আশরাফুল।

কয়েকদিন আগেই শুরু হওয়া ডিপিএল আসরের প্রথম রাউন্ড মাঠ পর্যায়ে গড়ালেও মাঝপথে থেমে যায়। বিসিবি থেকে আসে স্থগিতাদেশ। যার ফলে বাইকও অংশ স্থগিত করা হয়। কর্মীদের ক্ষেত্রেও বাসায় বসে কাজ সম্পন্ন করার নির্দেশ এসেছে।

এ সম্পর্কে আশরাফুল ক্রীড়া দৈনিক ক্রিকফ্রেঞ্জিকে বলেন- ‘এর প্রকোপ পুরো বিশ্বেই। সবকিছুর পূর্বে হলো বেঁচে থাকা। যদি বেঁচেই না থাকি তাহলে ক্রিকেট খেলে কী হবে? সবার আগে অবশ্যই নিজের জীবন। নিরাপত্তা প্রথমে।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ছাড়াও বিসিসিআই, প্রোটিয়া ক্রিকেট, ক্যারিবীয় ক্রিকেট, কিউই ক্রিকেট, ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড সব ধরণের ক্রিকেট স্থগিত ঘোষণা করেছেন।

আন্তর্জাতিক অঙ্গন ছাড়িয়ে করোনাভাইরাসের প্রভাব পড়েছে ফ্র্যাঞ্চাইজি লীগ সমূহেও। পেছানো হয়েছে ভারতের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লীগ আইপিএল এবং পাকিস্তান ক্রিকেট লীগ পিএসএল।

ক্রিকেট সমর্থক ও দেশবাসির প্রতি আশরাফুল অনুরোধ জানিয়েছেন সবাই যেন সতর্কতা অবলম্বন করে। এবারের ডিপিএল আসরে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলছেন আশরাফুল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »