সাকিব শাওন »
মার্চের শুরুর দিকে ভারত সফরে গেছিলো প্রোটিয়ারা। সফরচলাকালীন লখনৌতে একটি হোটেলে অবস্থান করেছিলেন কুইন্টন ডি ককের নেতৃত্বাধীন দল। সেই হোটেলের একটি কক্ষে অবস্থান করেছিলেন ভারতীয় জনপ্রিয় শিল্পী কনিকা কাপুর। সম্প্রতি তাকে কোভিড-১৯ পজেটিভ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
গত ১১ মার্চ থেকে সেই হোটেলে অবস্থান করছিলেন কনিকা। ডি ককের দল ১৩ই মার্চ হোটেলে পৌঁছায়। হোটেলের বাফেট ডাইনে ছিলেন কনিকা। এছাড়াও সামাজিক যোগাযোগ রক্ষা করেন অনেকের সাথে ।
বেশ কয়েকজন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারের সাথেও পরিচিত হন কনিকা। ভারতের শীর্ষস্থানীয় একটি দৈনিক টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
তবে ক্রিকেটারদের সাথে কনিকার করমর্দন হয়েছে কিনা এমন কোন তথ্য পাওয়া যায়নি। ভিডিও ফুটেজ থেকে কনিকার সংস্পর্শে থাকা মানুষদের সাবধান করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে হোটেল কতৃপক্ষ।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার ১ম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এবং পরবর্তীতে করোনাভাইরাসের প্রকোপের আশঙ্কায় পুরো সিরিজটি বাতিল করা হয়েছে কতৃপক্ষের পক্ষ থেকে।
দেশে ফিরে পরিবারের কাছে ফেরার পূর্বে ১৪দিনের সেলফ আইসোলেশনে রয়েছে প্রোটিয়া টিম।
