মানবতার দৃষ্টান্ত উপস্থাপন করলেন আফ্রিদি

গাজী নাসিফুল হাসান »

বিশ্বজুড়ে করোনা ভাইরাস এক মহামারী রূপ ধারণ করেছে। আর এই মহামারী করোনা ভাইরাস প্রতিরোধ করতে এগিয়ে আসতে শুরু করেছেন বিশিষ্ট জনরা। এগিয়ে আসতে শুরু করেছেন ক্রিকেটাররা। অষ্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন স্যানিটাইজার উৎপাদন শুরু করেছেন। এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আরেক পাকিস্তানি কিংবদন্তী ক্রিকেটার অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

প্রতিদিন খবরের কাগজ কিংবা অনলাইন নিউজ পোর্টালে দেখলে দেখা যায় যে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যা বেড়েই চলছে। এই মুহূর্তে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ১৮৮টি দেশ।

আর এয়ন পরিস্থিতিতে সুবিধাবাদীরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়েই চলেছে। আর সুবিধাবঞ্চিত মানুষদের কথা ভেবে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন শহীদ আফ্রিদি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শহীদ আফ্রিদি বেশ কয়েকটি ছবি পোস্ট করেন ঐ লিখেছেন যে, ‘করোনার এই সময়ে আমাদের সকল মানুষের দায়িত্ব হচ্ছে অসহায় ও সুবিধাবঞ্চিতদের সাহায্য করা। সবার মধ্যে সচেতনতা ও সতর্কতামূলক তথ্য দিয়ে আমরা করোনারি বিপক্ষে লড়াইয়ের কাজ করে যাচ্ছি।’

শহীদ আফ্রিদি আরো বলেন, ‘শহীদ আফ্রিদি ফাউন্ডেশন বর্তমানে স্বাস্থ্য বিষয়ের মিশনে কাজ করে যাচ্ছে। আর এর‌ মধ্যে বিভিন্ন জায়গায় হ্যান্ড স্যানিটাইজার বিতরণ শুরু করেছে। এছাড়া জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’

শহীদ আফ্রিদি আরো যোগ করে বলেছেন, ‘আমাদের ফাউন্ডেশন ‘নটআউট থাকার আশা’ মিশনটি চালিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা জীবিকা হারানো প্রত্যেককে প্রয়োজনীয় খাদ্য দিয়েছি। যাতে এ সময়টা তারা টিকে থাকতে পারে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »