সাবেক বিসিবি সহ-সভাপতি রেজা ই করিম আর নেই

সাকিব শাওন »

সারা বিশ্বব্যাপী এখন করোনা ভাইরাস আতঙ্কের মাঝে চলছে এর মধ্যেই আরেক দুঃসংবাদ পেলো দেশের ক্রিকেট প্রেমীরা। বাংলাদেশের ক্রিকেটের অতি পরিচিত মুখ, স্বাধীন বাংলাদেশ ক্রিকেটের প্রচারপ্রসার ও চর্চার অন্যতম পথিকৃৎ রেজা ই করিম আর নেই।

আজ (রোববার) ভোরে শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, ফার্মগেটের বাইতুশ শরফ জামে মসজিদে বাদ জোহর রেজা-ই-করিমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।

দীর্ঘদিন ধরেই অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ছিলেন তিনি। দেশের ক্রিকেটের অন্যতম এই অগ্রদূত সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করেছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »