প্রধান কোচের দ্বায়িত্ব পেতে পারেন চাম্পকা রমানায়েক!

কে এম আবু হুরায়রা »

গত ডিসেম্বর থেকেই বাংলাদেশ হাই পারফরম্যান্স টিমের প্রধান কোচের পদটা খালিই পরে আছে। পারিবারিক কারনে সাইমন হেলমেট প্রধান কোচের দ্বায়িত্ব ছাড়ার পরে সে পদেে জন্য ভালো মানের একজন কোচ খুঁজছে বিসিবি।

গত বিপিএলে চট্টগ্রাম দলের প্রধান কোচ পল নিক্সনকে এইচপি দলের প্রধান কোচের জন্য প্রস্তাব দেওয়া হলেও সেটি ফিরিয়ে দেন পল নিক্সন৷ এখন পর্যন্ত প্রধান কোচ বিহীন চলছে এইচপি দলের প্রস্তুতি।

তবে এবার সেই প্রধান কোচের দৌড়ে সবার উপরের নামটা বর্তমানে এইচপি টিমের বোলিং কোচের ভূমিকায় থাকা লংকান চাম্পকা রমানায়েক। বিসিবির চাওয়া একজন আন্তরিক এবং সবার সঙ্গে ভালো চেনা জানা কোচ। সেদিকে এইচপি দলের সাথে ৩ বছর ধরে থাকা চাম্পকার থেকে ভালো পছন্দ আর কিইবা হতে পারে।

এইচপির প্রধান কোচ নিয়োগের ব্যাপারে দেশের শীর্ষস্থানীয় একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে নাইমুর রহমান দুর্জয় বলেন, ‘চাম্পকা অনেকদিন ধরেই কাজ করছে৷ ক্রিকেটারদের সম্পর্কে তার ( চাম্পকা রমানায়েক) জানা শুনাও ভালো । পাপন (বিসিবি সভাপতি) ভাইয়ের সাথে কথা বলে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে।’

চাম্পকা শুধু এইচপি দলেরই নয় ২০০৮ সালে বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচের দ্বায়িত্বও পালন করেছেন তিনি। এখনও অন্তর্বর্তীকালীন কোচ ছিলেন ওয়ালশের অনুপস্থিতিতে৷ জাতীয় দলের বোলারদেরও দীক্ষা দিয়েছেন তিনি৷

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »