সাকিব শাওন »
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম অভিজ্ঞ বাঁহাতি স্পিনারদের মধ্যে আব্দুর রাজ্জাক একজন। ওয়ানডে ফরম্যাটে স্পিনারদের মধ্যে জাতীয় দলের হয়ে সাকিব আল হাসানের পরেই রয়েছেন রাজ্জাক। বয়স হয়েছে ফর্ম টাও হারিয়েছি তবে ঘরোয়া চালিয়ে যাচ্ছেন আব্দুর রাজ্জাক।। যদিও ২০১৮ সালে শেষ ডাক পান একটি টেস্ট ম্যাচ খেলার, এরপর আর দলে ডাক পাননি। তবে আবার বোর্ডের ভাবনায় এসেছেন এই অভিজ্ঞ স্পিনার। এবার আর খেলোয়াড় হিসেবে নয়, সরাসরি নির্বাচক হিসেবে।
এ বিষয়ে ‘সমকালকে’ রাজ্জাক বলেন, ‘খেলা ছেড়ে দিয়ে নতুন কাজে যেতে হবে। এটা মোটেও সহজ সিদ্ধান্ত নয়। যেকোন সিদ্ধান্ত ভেবে চিন্তে নেওয়া উচিত যেন পরবর্তীতে হাও হতাশ করা না লাগে।’
বাংলাদেশের জার্সিতে রাজ্জাকের ১৪ টেস্টে ২৮, ওয়ানডেতে ১৫৩ ম্যাচে ২০৭ ও টি-টোয়েন্টি ৩৪ ম্যাচে ৪৩ উইকেট। ১৩৭ প্রথম শ্রেণির ম্যাচে বাঁহাতি এই স্পিনারের উইকেট রেকর্ড সংখ্যক ৬৩৪ টি যা বাংলাদেশি বোলারদের মধ্যে রয়েছে সবার উপরে।
বর্তমানে করোনা ভাইরাসের কারণে সারা বিশ্ব ব্যাপী সব খেলার ইভেন্ট পেঁছানো হয়েছে,শঙ্কায় সব ক্রিকেট সিরিজ এছাড়া ফুটবলে লা-লীগা ২ সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে। ইতালিতে রেড এলার্ট জারি করার কারণে সব ধরণের ফুটবল ম্যাচ আপাতত স্থগিত আছে। ইউরোপের পাশাপাশি এশিয়ার ও সব ধরণের ইভেন্ট আপাতত বন্ধ আছে।
