হাফিজকে পিসিবির প্রধান নির্বাহীর হুশিয়ারি

নাফিসুল হক »

মোহাম্মদ হাফিজ পাকিস্তানের অন্যতম সিনিয়র একজন প্লেয়ার। তার একটা স্বভাব রয়েছে নিষেধাজ্ঞা থেকে কোনো প্লেয়ার খেলায় ফিরলে তাকে ‘খোচাকাটা’। এমনই ঘটনা আবার ঘটিয়েছেন তিনি।সম্প্রতি নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরেছেন পাকিস্তানের বাহাতি ওপেনিং ব্যাটসম্যান শারজিল খান।২০১৭ সালে পিএসএলে দুর্নীতির দায়ে ৫বছরের নিষেধাজ্ঞায় পড়েছিলেন শারজিল।কিন্তু গত আগস্টে তিনি বোর্ডের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় তার নিষেধাজ্ঞা তুলে নেয় পিসিবি।পিএসএলেও ফিরেন তিনি ভাল মতোই। যদিও ১০ম্যাচে করেছেন ১৯৯ রান।

তবে তিনি জাতীয় দলে ফেরার জন্য যথেষ্ট ফিট কিনা সে প্রশ্ন তুলে টুইট করছেন হাফিজ। হাফিজ তার টুইটে বলেন, “পাকিস্তানের প্রতিনিধিত্ব করার জন্য মর্যাদা ও গর্বের চেয়ে অন্য কোনো ‘বাড়তি প্রতিভা’ দিয়ে মানদণ্ড নির্ধারণ করা উচিত নয়।

হাফিজের এই মন্তব্য দেখে বেজায় চটেছেন পিসিবির প্রধান নির্বাহী। লাহোরে এক ভিডিও বার্তায় কড়া ভাষায় তাকে হুশিয়ারি করে দিয়েছেন তিনি।ভিডিও বার্তায় বলেন “অন্য খেলোয়াড়দের সমালোচনা করা বা ক্রিকেট বোর্ডের নীতিমালা কেমন হওয়া উচিত বা উচিত নয়, তা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা বর্তমান খেলোয়াড়দের জন্য ঠিক নয়। বিশ্ব ক্রিকেটের অনেক বিষয় নিয়েই তারা তাদের মতামত দিতে পারে, কিন্তু খেলোয়াড়দের কোনটা সঠিক, কোনটা ভুল সেটা নিয়ে নয়। এটা বোর্ডের ওপর ছেড়ে দেওয়া উচিত।এটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে হাফিজের সঙ্গে কথা বলব। আমি মনে করি না এটা তার বলার জায়গা। বিশ্বের কোনো খেলোয়াড়ই এটা করে না। আমাদের পাকিস্তানি খেলোয়াড়রা কেন করবে? আমি মনে করি না এটা তাদের করা উচিত। এটাই আমার ব্যক্তিগত দর্শন।

এর আগেও মোহাম্মদ আমিরের নিষেধাজ্ঞা থেকে ফেরার সময়ও হাফিজ বিস্ফোরক মন্তব্য করেছিলেন তিনি।এর পর ভালমতোই দলে টিকে আছেন মোহাম্মদ আমির।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »