আমেরিকায় আইসোলেশনে সাকিব

সাকিব শাওন »

বাংলাদেশ টেস্ট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রের একটি হোটেলে আজ থেকে কোয়ারেন্টিনে আছে। শনিবার (২১ মার্চ) রাতে ফেসবুকে নিজের পেজে এক ভিডিও বার্তায় নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন সাকিব।

সাকিব বলেন, ‘আমি ইউএসএ-তে পৌঁছে সাথেসাথে একটি হোটেলে উঠেছি। আমার মেয়ের সাথেও দেখা করিনি। হোটেল কর্তৃৃপক্ষকে আগে থেকে অবগত করেছি। যেহেতু আমি বিমান জার্নি করে এসেছি, একটু হলেও রিস্ক আছে। তাই আমি নিজেকে আইসোলেটেড করে রেখেছি।’

আরো বলেন, ‘বিমানে অনেক ভয়ে ছিলাম, তারপর চেষ্টা করেছি নিজেকে কিভাবে পরিচ্ছন্ন রাখা যায় এবং জীবাণুমুক্ত রাখা যায়। তবে আমি যেহেতু ফ্লাই করে এসেছি, একটু হলেও শঙ্কা আছে। নিজের বাচ্চার সঙ্গেও দেখা করছি না, আমার জন্য এটা অবশ্যই অনেক কষ্টকর ব্যাপার। তারপরও সামান্য এই সেক্রিফাইস করতে পারলে আমরা অনেকদূর এগুতে পারবো।’

বাংলাদেশে বিদেশ থেকে আসা নাগরিকদের উদ্দেশ্যে সাকিব বলেন, ‘আমাদের দেশে যারা বিদেশ থেকে এসেছেন, অনেকেই এসেছেন শুনেছি। সবার প্রতি রিকোয়েস্ট সামান্য এই নিয়মটুকু মানুন ১৪ দিন ঘরে থাকুন। কারণ আমাদের এই ত্যাগ টুকুই পারে আমাদেরকে বাঁচিয়ে রাখতে, সুস্থ রাখতে। আশা করি আমার কথাগুলো শুনবেন এবং মেনে চলার চেষ্টাও করবেন।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »