কুমিল্লা জেলার সকল ক্রিকেট একাডেমি বন্ধের আহবান জেলা ক্রিকেট কমিটির সভাপতির

জাকির মামুন »

করোনা ভাইরাসের কারনে জাতীয় ,আন্তর্জাতিক সকল ধরনের খেলা বন্ধ রয়েছে৷ বিসিবি ও সংবাদ সম্মেলন করে সকল খেলা স্থগিত করেন৷ খেলা বন্ধ থাকলেও অনেকে অনুশীলন চালিয়ে যাচ্ছেন৷করোনা ভাইরাস থেকে পরিত্রান পেতে কুমিল্লা জেলার সকল ক্রিকেট খেলা ,অনুশীলনসহ ক্রিকেট একাডেমিক কার্যক্রম বন্ধের আহবান জানালেন কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি ও বিসিবির কাউন্সিলর সাইফুল আলম রনি৷

তিনি বলেন, করোনাভাইরাস মহামারি আকারে ধারন করছে৷ বিশ্বের সর্বত্রে ছড়িয়ে পড়ছে৷ সর্বোচ্চ সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে৷ এরই ধারাবাহিকতায় আমরা গনসচেতনতায় কাজ করছি৷
কুমিল্লায় ব্যক্তি উদ্যোগে যেসব ক্রিকেট কোচিং একাডেমি চলমান , অনিদিষ্ট কালের জন্য সব ধরনের কোচিং একাডেমিক কার্যক্রম বন্ধ করার আহবান জানাচ্ছি৷

 

যদি এর কারণে কোনো একাডেমি আর্থিক ক্ষতির মুখে পড়ে তাহলে তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে বহন করবেন বলে জানান৷

তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে যদি কোনো একাডেমি ক্ষতির মুখে পড়ে আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে বহন করবো।’

স্টেডিয়াম, কুমিল্লা কেন্দ্রীয় ইদগাহ মাঠ,সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাস সহ সকল জায়গায় খেলাধুলা ও জনসমাগম না করতে অনুরোধ জানান তিনি৷

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »