সত্যি হলো শংকা – স্থগিত হলো আয়ারল্যান্ড-বাংলাদেশ সিরিজ

নাফিসুল হক »

করোনা আতংকে আন্তর্জাতিক ঘরোয়া সব ধরনের ক্রিকেট আপাতত বন্ধ। চারদিকে একের পর এক সিরিজ বাতিলের ঘোষনা আসছিলো।বিভিন্ন দেশের প্লেয়াররা আছেন হোম কোয়ারেন্টাইনে।এর মধ্যে ঝুলে ছিলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আসন্ন আয়ারল্যান্ড সফর। মে মাসে চারটি টি-টুয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশ দলের আয়ারল্যান্ড সফরের কথা ছিলো। কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনা করে এই সফর নিয়ে জল ঘোলা পরিবেশ তৈরি হয়েছিল।শেষ পর্যন্ত আজ ২১শে মার্চ দুই বোর্ড এর সম্মতিতে এই সফর আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর মূল কারন হিসেবে দুই বোর্ড বিশ্লেষণ করে বের করেছে যে আপাতত ইংল্যান্ডে ২৮মে পর্যন্ত সব ধরনের ক্রিকেট নিষিদ্ধ কিন্তু আয়ারল্যান্ড সফরের সবকটি টি-টুয়েন্টি ম্যাচ ইংল্যান্ডে হওয়ার কথা ছিল। এই সব কিছু মিলিয়ে তাই দুই বোর্ড সম্মতি দিয়েছে সফর স্থগিতের। এই বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন বলেন “আয়ারল্যান্ড সফরের ব্যাপারে আয়ারল্যান্ড বোর্ডই সিদ্ধান্ত নিবে।এই সফর আয়োজন করা কতোটুকু সম্ভব এটা তারাই জানে। এই ব্যাপারে তাদের সাথে আমরা যোগাযোগ করেছি।তাদের সিদ্ধান্ত জানাবে।”

দুপুর গড়িয়ে বিকাল হলে সিদ্ধান্ত আসে আয়ারল্যান্ড বোর্ডের পক্ষ থেকে।তারা আইরিশ এবং যুক্তরাজ্য সরকারের কড়াকড়িকে সম্মান প্রদর্শন করে বিধায় তারাও এই আয়োজন থেকে পিছপা হয়েছে।এ ব্যাপারে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম তার বিবৃতিতে জানান – “কোভিড-১৯ এর মহামারীর মাত্রা বুঝতে পারছি আমরা।উভয় সরকার এবং অংশীদার বোর্ডের পরামর্শ নেওয়া হয়েছে।সূচি মোতাবেক এই সফর আয়োজনের সম্ভাবনা ক্ষীন হিয়ে উঠেছে।আগামী কয়েক মাস নিরাপত্তায় প্রাধান্য পাবে আমাদের ক্রিকেট আয়োজনের ক্ষেত্রে।”

ওয়ারেন ডিউট্রম বিসিবিকেও ধন্যবাদ জানান পরিস্থিতি বুঝতে পারার জন্য।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »